জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে মুরসালিন বড় ও শারীরিক প্রতিবন্ধী। তার দুই হাত না থাকায় কোন সরকারি বিদ্যালয়ে পড়াতে সাহস পাননি তার পিতা-মাতা। তবে ছেলের পড়ালেখার আগ্রহ দেখে ৫ বছর আগে বাড়ি সংলগ্ন ব্র্যাক স্কুলেই তাকে ভর্তি করে দেন।
ব্র্যাক স্কুলের শিক্ষিকা পাপিয়া খাতুন জানান, ‘মুরসালিনের লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ দেখে তাকে তার স্কুলে ভর্তি করা হয়েছিল। তার স্মরণশক্তি ভালো এবং লেখাপড়ার বেশ মনোযোগী।’
মুরসালিনের মা হিরা খাতুন বলেন, ‘গর্ভ থেকেই দুই হাত বিহীন অবস্থায় তার জন্ম হয়। প্রতিবন্ধী ছেলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়ায় মা হিসেবে আমি খুব খুশি।’
/এসএনএইচ/