ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস লাইন অপসারণ

অবৈধ গ্যাস লাইন অপসারণ করা হচ্ছেব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের তেলিনগর গ্রামে অভিযান চালিয়ে এক হাজার ফুট অবৈধ গ্যাস লাইন অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এসএম মুছার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় বাখরাবাদ গ্যাস ড্রিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডিজিএম সাইফুল আলম ভুঁইয়াসহ আইন-শৃন্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অবৈধ গ্যাস লাইন অপসারণ করা হচ্ছেঅভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মুছা জানান, ‘সুহিলপুর তেলিনগর এলাকায় মোট ৩ হাজার ফুট অবৈধ গ্যাস লাইন রয়েছে। এর মধ্যে আজ  এক হাজার ফুট অবৈধ গ্যাসলাইন অপসারণ করা হয়েছে এবং ৩ জনকে অবৈধ গ্যাসলাইন সংযোগ নেওয়ার অপরাধে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অবৈধ গ্যাস লাইন অপসারণে এ অভিযান অব্যাহত থাকবে।’

/এসএনএইচ/