মনোনয়নের জন্য আবেদনপত্র জমাদানকারী নেতারা হলেন-রাজবাড়ী জেলা আওযামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী,পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ একেএম শফিকুল মোর্শেদ আরুজ, জেলা আওয়ামী লীগের সভাপতি (বহিস্কারের জন্য প্রস্তাবিত) ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক আকবর আলী মর্জি, সহ-সভাপতি ফকীর আব্দুল জব্বার, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাসান আলি বিশ্বাস, পাংশার প্রবীন রাজনৈতিক নেতা ও জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি খান আব্দুল হাই এবং কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
এদের মধ্যে মনোনয়ন পাওয়ার দৌঁড়ে বেকায়দায় পরেছেন বর্তমান জেলা পরিষদ প্রশাসক আকবর আলী মর্জি। তাকে দলীয মনোনয়ন না দেওয়ার জন্য গত ১৫ নভেম্বর সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে লিখিত আবেদন করেছেন জেলা পরিষদ নির্বাচনের ৫৫২ জন জনপ্রতিনিধি। আবেদনে আকবর আলী মর্জিকে দলীয় মনোনয়ন না দেওযার জন্য রাজবাড়ী জেলার ৪ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ২ জন পৌরসভা মেয়র, ২৪ জন পৌর কাউন্সিলর, ৪০ জন ইউপি চেয়ারম্যান, ৪৭৭ জন ইউপি সদস্য ও মহিলা সদস্যা এবং উপজেলার ভাইস চেয়ারম্যানসহ মোট ৫৫২ জন সই করেছেন।
/এসএনএইচ/