সাতক্ষীরায় চলচ্চিত্র নির্মাণ কর্মশালায় অতিথিরাসাতক্ষীরায় ১২-১৮ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ৪ দিনব্যাপী এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে এ সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইউনেসেফর সহযোগীতায় জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থীদের কর্মশালায় অংশ নেয়।
সাতক্ষীরায় চলচ্চিত্র নির্মাণ কর্মশালায় অংশগ্রহণকারীরাকর্মশালার সমাপনী দিনে স্থানীয় সমন্বয়ক সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ অটোন, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জেলা কমিটির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন, কর্মশালার প্রধান প্রশিক্ষক মো. আসাবুল হক নান্নু, চলচ্চিত্র নির্মাতা জহিরুল হাসান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী মোমিন উদ্দীন প্রমুখ।
প্রশিক্ষাণার্থী শিশু-কিশোরদের নির্মিত ১০টি এক মিনিটের চলচ্চিত্র প্রর্র্দশনী করা হয়। চলচ্চিত্রগুলো হলো-তবুও, সহানুভূতি, অসহায় ছেলে, লেট’স ওয়ার্ক ফর নেচার, অধিকার, খাঁচা, সোপর্দ, ক্যালকুলেটর, ওয়েজ, পাচার।
/এসএনএইচ/