আমতলীতে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

আমতলী থেকে উদ্ধার করা অস্ত্রবরগুনার আমতলীতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার আব্দুল জব্বার নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাতের দিকে গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ডাকাতরা কলাগাছিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আল আমিনের বাড়ি থেকে ডাকাত সর্দার আব্দুল জব্বারকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য মতো অস্ত্র উদ্ধার করতে গেলে ডাকাত সদস্যরা আব্দুল জব্বারকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল উদ্ধার করে। এ সময় সহযোগীদের গুলিতে ডাকাত আব্দুল জব্বার নিহত হয়।’

তিনি আরও বলেন, ‘নিহত ডাকাত আব্দুল জব্বারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলা রয়েছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।’

/এসএনএইচ/