না.গঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনের ভোট গ্রহণ চলছে

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলনারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক (২০১৬-১৭) নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে শুরু হয় ভোট গ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে মোট ভোটার ৮৬৭ জন আইনজীবী। এ নির্বাচনে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল ও আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে ১৭টি পদে একজন করে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এ নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আব্দুস সালাম। অপর চারজন হলেন অ্যাডভোকেট আশরাফ হোসেন, অ্যাডভোকেট আসাদুজ্জামান, অ্যাডভোকেট হুমায়ুন কবির ও অ্যাডভোকেট কামরুন নাহার।

নির্বাচনে বিএনপির জাতীয়তাবাদী ঐক্য পরিষদ প্যানেলের সভাপতি প্রার্থী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভুঁইয়া ও সাধারণ সম্পাদক প্রার্থী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মশিউর রহমান শাহিন, সিনিয়র সহ-সভাপতি হিসেবে অ্যাডভোকেট সামসুজ্জামান খান খোকা, সহ-সভাপতি অ্যাডভোকেট বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট হুমায়ুন কবির হৃদয়, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট আশরাফুল আলম সিরাজী রাসেল, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম, সমাজ সেবা সম্পাদক পদে অ্যাডভোকেট শারমীন আক্তার, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু এবং কার্যকরী কমিটির সদস্য পদে অ্যাডভোকেট আনিসুর রহমান লিংকন, অ্যাডভোকেট মামুন মাহামুদ মিয়া, অ্যাডভোকেট আনজুম আহম্মেদ রিফাত, অ্যাডভোকেট রাসেল প্রধান ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম আনু নির্বাচন করছেন।

অন্যদিকে আওয়ামী লীগের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে লড়ছেন বন্দর উপজেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু। এছাড়াও এ প্যানেলে সিনিয়র সহ-সভাপতি হিসেবে অ্যাডভোকেট আলাউদ্দীন আহম্মেদ, সহ-সভাপতি অ্যাডভোকেট দেলোয়ারা বেগম রীনা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট কামাল হোসেন, কোষাধ্যক্ষ হিসেবে অ্যাডভোকেট সোহেল মিঞা, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক ভুঁইয়া, লাইব্রেরি বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট আসাদুর রহমান বিপ্লব, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট মাহামুদুল হক মমিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট শরীফ হোসেন, সমাজ সেবা সম্পাদক পদে অ্যাডভোকেট নজরুল ইসলাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট রাজিয়া আমিন কানচি এবং কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট সাজ্জাদুল হক সুমন, অ্যাডভোকেট মাসুম ভুঁইয়া, অ্যাডভোকেট রনজিৎ চন্দ্র দে, অ্যাডভোকেট স্বপন ভুইয়া ও অ্যাডভোকেট রাশেদ ভুঁইয়া নির্বাচন করছেন।

/এসএনএইচ/