রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তাকারী সাত দালালকে কারাদণ্ড

আটককক্সবাজারের টেকনাফে থেকে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তাকারী সাত দালালকে আটক করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে আটক ব্যক্তিদের টেকনাফ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তিনজনকে দুই মাস করে ও চার জনকে এক মাস করে কারাদণ্ড দেন। 
বৃহস্পতিবার সকালে বিজিবির অভিযানে ৬ জন এবং পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়।

কক্সবাজারের টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেলা ১১টার দিকে টেকনাফের কয়েকটি এলাকা থেকে বিজিবি ৬ দালালকে এবং টেকনাফ থানা পুলিশ আরও এক দালালকে আটক করে।’





/এসএনএইচ/