রাবিতে হিযবুত তাহরিরের প্রচারপত্র বিতরণ

হিযবুত তাহরীর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের চেম্বারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরিরের প্রচারপত্র বিতরণ করা হয়েছে। সোমবার খুব গোপনে এই প্রচারপত্র বিতরণ করা হয়। 

সাদা খামের ওই প্রচারপত্রের ওপর প্রেরক হিসেবে লেখা ছিল, ‘ফ্রম, আব্দুল্লাহ, সিএমও, এইচটি’। খামের ভেতরে ‘হিযবুত তাহরির, উলাই’য়াহ্ বাংলাদেশ’ লেখা দেখা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুজিবুল হক আজাদ খান বলেন, ‘প্রায় প্রতিটি বিভাগের শিক্ষকদের চেম্বারে এই পত্র বিতরণ করা হয়। খুব ভোরে হয়তো কেউ এগুলো দরজার ফাঁক দিয়ে শিক্ষকদের চেম্বারে ঢুকিয়ে দিয়ে গেছে। আমরা পুলিশকে জানিয়েছি, তারা ব্যবস্থা নিবে।’

মতিহার থানার ওসি হুমায়ুন কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। খোঁজ-খবর নিয়ে বিষয়টি দেখা হচ্ছে।’

/এমডিপি/টিএন/