চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আবু তাহের ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজ্জাদ হোসেন স্বপন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত ওয়ার্ডে আটজন এবং সাধারণ ওয়ার্ডে ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
সংরক্ষিত ১ নং ওয়ার্ডে ফরিদা ইয়াসমিন,৪ নং ওয়ার্ডে খোদেজা আক্তার, সাধারণ ২ নং ওয়ার্ডে প্রদ্যুত কুমার সাহা,৪ নং ওয়ার্ডে আবদুল হালিম দিদার,মো. সেলিম সরকার, ৫ নং ওয়ার্ডে মহসিন আলম,শিমুল বিল্লাল,৯ নং ওয়ার্ডে শাহজাহান মিয়া,১০ নং ওয়ার্ডে গাজী মোস্তফা আবুল কাশেম, ১৪ নং ওয়ার্ডে আরিফুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
/এমপি/