সোমবার সকাল পৌনে ১০টার দিকে মাদারপুর সাঁওতাল পল্লীতে আশ্রয় নেওয়া সাঁওতালরা বিক্ষোভ মিছিল করে এ দাবি জানায়।
এ সময় সাঁওতালরা হাতে তীর ধনুক ও লাঠি নিয়ে বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভটি পুরো খামার ও মাদারপুর সাঁওতাল পল্লী প্রদক্ষিণ করে। বিক্ষোভ শেষে সাঁওতালরা মাদারপুর গির্জার সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে খামার এলাকা পরিদর্শন করেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) শরিফ উদ্দিন, কাজী রিয়াজুল হক, সংসদীয় ককাস কমিটির পক্ষে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, একেএম টিপু সুলতান, অধ্যাপক মেজবাহ কামাল, ইউএনডিপির চার সদস্যের প্রতিনিধি দল। পরে তারা মাদারপুর পল্লীতে সমাবেশে অংশ নেয়।
/এসএনএইচ/