শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের ডাচ বাংলা ব্যাংকের সামনে পথ সভায় তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েন জরুরি। গত নির্বাচনে বর্তমান আওয়ামী লীগের প্রার্থী সেনা মোতায়েন চেয়েছিলেন। তখন নির্বাচন কমিশনও সেনা চেয়ে সরকারকে চিঠি দিয়েছিল। কিন্তু সেনা মোতায়েন হয়নি। এবার আবার ওই প্রার্থী সেনা মোতায়েন চাচ্ছেন না। তবে আমরা আশা করি, বিজয়ের মাসে জনতার বিজয় ঘটবে।’
এই পথ সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ্ মিয়া, সাবেক এমপি সাম্মি আক্তার, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুস সামাদ আজাদ, সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন সহ বিএনপির নেতৃবৃন্দ।
এপিএইচ/
আরও পড়ুন:
২২ ডিসেম্বর আরও একটি বিজয় আসবে: আইভী
মুক্তিযোদ্ধা ও আ. লীগ নেতাদের কাছে ভোট চাইলেন সাখাওয়াত