পুলিশ সুপার বিজয় বসাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচনে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে দোষীদের দ্রুত শনাক্ত করা যায় তার জন্যই জেলার প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বসানো হয়েছে।’ এছাড়াও নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ২৪ ঘণ্টা একটি ভিডিও ক্যামেরা চালু রাখা হবে বলে জানান তিনি।
বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বশিরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ২৮ ডিসেম্বর বরগুনাবাসীকে একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব বলে আমরা আশাবাদী।’
প্রসঙ্গত, জেলা পরিষদ নির্বাচনে বরগুনায় চেয়ারম্যান পদে দুই জন, সংরক্ষিত নারী সদস্য আসনে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
/টিআর/