নোয়াখালী সিনিয়র নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মনির হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উচ্চ আদালতের নির্দেশে নোয়াখালীর ৪ নং ওয়ার্ডে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট স্থগিত করা হয়েছে। এদিকে, আদালতের নির্দেশে ২, ৬ ও ৯ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোট স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, আদালতের নির্দেশে কুড়িগ্রামের ৬ নং ওয়ার্ডের (ফুলবাড়ী উপজেলা) একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছেন জেলা রিটার্নিং অফিসার।
জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিলুপ্ত ছিটমহল লাগোয়া এই উপজেলায় সদ্য নির্বাচিত প্রতিনিধিরা ভোটার হতে না পারায় উচ্চ আদালতে রিট করেন। এর ফলে নির্বাচন কমিশন ৬ নং ওয়ার্ডভুক্ত এই উপজেলার একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে। এই কেন্দ্রে মোট ৬৮ জন ভোটার রয়েছেন। আগামী ৫ জানুয়ারি রিটের শুনানি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন:
দুই জেলার সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ
/বিটি/