যেসব কেন্দ্রে ভোটার না থাকার অভিযোগ পাওয়া গেছে সেগুলো হলো- সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সোনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, চন্দনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, নাসিরমণ্ডলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহিনুজ্জামান শিশির জানান, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার কেন্দ্রে একটি ভোটও পড়েনি। তিনি বলেন, ‘আমরা এখনও বসেই আছি।’
পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে ৮ জন চেয়ারম্যান প্রার্থী, ৫৫ জন সাধারণ সদস্য প্রার্থী ও ১২ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলায় মোট ৫৮২ জন ভোটার ভোট দেবেন। এরমধ্যে ৪৪৭ জন পুরুষ ও ১৩৫ জন মহিলা ভোটার।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
/এফএস/