খাগড়াছড়িতে অর্থনৈতিক শুমারি প্রকাশ

খাগড়াছড়িখাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ উদ্যোগে অর্থনৈতিক শুমারি-২০১৩ প্রকাশ করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) খাগড়াছড়ি অফিসার্স ক্লাব অডিটরিয়ামে এক সেমিনারে এই শুমারি প্রকাশ করা হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক এ টি এম কাউছার হোসেন। এসময় অন্যান্যের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিসংখ্যান কর্মকর্তা এ এইচ এম ওহিদুজ্জামান, সুশীল সমাজের প্রতিনিধি সুদর্শন দত্ত প্রমুখ।
অতিথিদের বক্তব্যের শেষে অর্থনৈতিক শুমারি-২০১৩-এর মোড়ক উন্মোচন করা হয়।

 

/টিআর/