গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এমপি লিটনকে গুলি করে হত্যার ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাদের আটক করা হয়। আটককৃতদের সুন্দরগঞ্জ থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে অপারগতা জানান।
তিনি আরও জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল হোতাসহ দুর্বৃত্তদের আটক করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
/এমপি/