অবৈধ পথে ভারতে গিয়ে আটক হওয়ার দু’বছর পর দেশে ফিরে এসেছে বাংলাদেশি এক যুবক ও দুই শিশু। তারা পশ্চিম মেদেনীপুর এলাকার যুগিনীয়ার একটি শেল্টার হোমের হেফাজতে ছিল।
শনিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরে আসে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
দেশে ফিরে আসা যুবকের নাম আনারুল ইসলাম (২৩)। তিনি যশোরের দেয়াড়া এলাকার আনসার আলীর ছেলে। শিশু দুটি হলো বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার দোনা গ্রামের লিটন হাওলাদারের ছেলে সিয়াম হাওলাদার (১০) ও সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সাইহাটি গ্রামের বাবুল সর্দারের ছেলে নাজমুল সর্দার (১১)।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তা নুরুন্নাহার বলেন, ‘বেনাপোল পোর্ট থানায় রিপোর্ট করার পর ফেরত আসা এক যুবকসহ দুই শিশুকে তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।’
এপিএইচ/