২ জানুয়ারি গাবতলীতে অর্ধদিবস হরতাল

বগুড়াবগুড়ার গাবতলী পৌর মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের মুক্তির দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি। এ দাবিতে আগামী ২ জুনয়ারি সোমবার গাবতলীতে অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়েছে। শনিবার বিকালে গাবতলীতে বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গসংগঠনগুলো এ কর্মসূচি দেয়।
সভায় লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সভাপতি ডা. ছাবেদ আলী। উপস্থিত ছিলেন দৌলত জামান সরকার, আমিনুর রহমান তালুকদার, কায়দুজ্জোহা টিপু, আতোয়ার রহমান, সিরাজুল ইসলাম চাঁন, মিঠু আলম, আবু হাসনাত শাহিন, মন্টু মিয়া, নিভা, আজাদ, সোহাগ, তরিকুল, বেলাল, নুরুল্লাহ আকন্দ, আব্দুল লতিফ, রাসেল, মোস্তা প্রমুখ। সভা থেকে অবিলম্বে মেয়র ও বিএনপি নেতা সাইফুল ইসলামের মুক্তি দাবি করা হয়। অন্যথায় আগামী সোমবার গাবতলীতে অর্ধবেলা হরতাল সফল করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

/এমপি/