ওসি সেলিম হোসেন অভিযোগের বরাত দিয়ে বলেন, ‘শনিবার দুপুরে ইমাজ উদ্দিন প্রতিবেশীর আট বছরের এক শিশু কন্যাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এরপর ওই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পর ইমাজ উদ্দিন কলেজের কাজে ঢাকা যাওয়ার নাম করে বাড়ি থেকে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হয়ে গেলে গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে।’
তিনি আরও বলেন, ‘ভিক্টিমের পরিবার থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। পরে গ্রামের লোকজন জানতে পারে সে রাজশাহী মহিলা কলেজের সামনে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। রাত সাড়ে ৯টার দিকে গ্রামের লোকজনসহ বাগমারা থানা পুলিশ ওই বাড়ি থেকে গ্রেফতার করে। তবে তাকে গ্রেফতারের পর বাগমারা থানায় নিয়ে আসার জন্য পুলিশ কর্মকর্তারা কাজ করছেন।
এপিএইচ/
আরও পড়ুন: হরিণ শিকারের চেষ্টা: আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যক্তি আটক