হরতাল চলাকালে এলাকার সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি সড়ক ও রেলপথে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া হরতাল চলাকালে সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহরগামী একটি লোকাল ট্রেন বামনডাঙ্গা রেলস্টেশনে আটকে বিক্ষোভ করেছে হরতাল সমথর্করা। এদিকে, হরতালকে কেন্দ্র করে পুরা সুন্দরগঞ্জ উপজেলায় পুলিশ, র্যাব, বিজিবি মোতায়েন করা হয়েছে।
বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমছ উদ্দিন বাবু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমপি লিটনের লাশ দাফনের পরে তার হত্যার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’
/এসএনএইচ/