শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা হাজিপাড়া গ্রামে।
নিহত ব্যক্তি ওই গ্রামের সাহাব উদ্দিন (৬৫)। পুলিশ লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জেরে নিজের ভাইয়ের ছেলে আজিজুল ইসলামের (৩৮) সঙ্গে সাহাব উদ্দিনের ঝগড়া হয়।ঝগড়ার এক পর্যায়ে আজিজুল তার চাচা সাহাব উদ্দিনের গলা টিপে ধরলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনার পর আজিজুল পালিয়ে যান।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘লাশ উদ্ধার করা হয়েছে।চাচা ভাতিজার মধ্যে জমিজমা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ভাতিজা চাচার গলা টিপে ধরলে ঘটনাস্থলে চাচার মৃত্য হয়। এ ব্যাপারে জলঢাকা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।’
এপিএইচ/
আরও পড়ুন:
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন: রাষ্ট্রপতি