শ্রীপুর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রিপন খান জানান, ‘মনিরের কাছে মাদকদ্রব্য রয়েছে এমন খবরের ভিত্তিতে তাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে স্কুলের মাঠ থেকে ধরে তার দেহ তল্লাশী করা হয়। এসময় তার কাছ থেকে ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে কোনও মাদকদ্রব্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আমলি আদালতের (সিআর) একটি গ্রেফতারি পরোয়ানাও রয়েছে ।’
পুলিশ কর্মকর্তা রিপন খান আরও জানান, ‘দেহ তল্লাশির সময় মনিরের সহযোগী মাসুদ পালিয়ে যেতে সক্ষম হয়। মাসুদ পার্শ্ববর্তী ছাতিরবাজার এলাকার আফাজ উদ্দিনের ছেলে। সে অস্ত্র ও মাদকের মামলায় কিছুদিন আগে জামিনে জেল থেকে বেরিয়ে এসেছে।’
এপিএইচ/