হিলিতে পলাতক আসামি গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিদিনাজপুরের হিলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছ থেকে গরু ছিনতাই মামলার পলাতক আসামি রসিয়া আহম্মেদকে (৩৫) গ্রেফতার করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে তাকে আটক করে বিজিবি সদস্যরা। রসিয়া আহম্মেদ ফকিরপাড়া এলাকার মৃত আব্দুল গাফফারের ছেলে। 

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে জানান, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিজিবির কাছ থেকে গরু ছিনতাইয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলা আছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতারের পর আসামিকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।’

/এসএনএইচ/
আরও পড়ুন: 

‘সোহরাওয়ার্দীতে সমাবেশের জন্য আর পুলিশের অনুমতির অপেক্ষা করা হবে না’
পড়ে আছে অলস টাকা, ঋণ নেওয়ার লোক নেই
নাসিরনগরে হামলা: ৪টি গাড়ি চেয়ে ফোন করেছিলেন চেয়ারম্যান আঁখি!