গাইবান্ধায় অটোরিকশা ভ্যান উল্টে নিহত ১, আহত ৪

গাইবান্ধা জেলাগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ভ্যান উল্টে খোকন মিয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত খোকন মিয়া ভাটি কাপাসিয়া গ্রামের দেলোওয়ার হোসেনের ছেলে। দুর্ঘটনায় অটোরিকশার আরও চার যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকালে এই দুর্ঘটনা ঘটে। কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, পুলিশকে এ দুর্ঘটনার কথা জানানো হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া-সীচা সড়কের ভাটি কাপাসিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে কাপাসিয়া-সীচা সড়কে ভাটি কাপাসিয়া গ্রাম থেকে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা ভ্যান পাঁচ-ছয় জন যাত্রী নিয়ে সীচা বাজারের দিকে যাচ্ছিল। ভাটি কাপাসিয়া গ্রামের শেষ মাথায় অটোরিক্সা ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বাড়ির ঘরের সাথে ধাক্কা খায়। এতে অটোরিক্সা ভ্যানটি উল্টে যায়।
কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাস্থলেই খোকন মিয়া মারা যান। এসময় আরও চার যাত্রী আহত হন। আহতদের গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন-

চকরিয়ায় ৭ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

বাস না পেয়ে রুয়েটের ক্লাস বন্ধ করলো ছাত্রলীগ!


/টিআর/এমএনএইচ/