কুয়াশায় দিক হারিয়ে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন বোঝাই ৫টি ফেরি নোঙ্গর করে আছে। এছাড়া চলাচল বন্ধ থাকায় ফেরি পারের অপেক্ষায় উভয় পাশে আটকা পড়েছে দুই শতাধিক যানাবাহন। এতে যাত্রীসহ যানবাহন শ্রমিকরা দুর্ভোগে পড়েছেন।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ব্যাবস্থাপক মো. সালাউদ্দিন আহম্মেদ জানান, ‘গত রাত থেকে পদ্মা অববাহিকায় কুয়াশা বাড়তে থাকে। তাই দুর্ঘটনা এড়াতে ভোরে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, ‘মাঝ নদীতে ৫টি, পাটুরিয়া ঘাটে ৮টি এবং দৌলতদিয়া ঘাটে ৪টি ফেরি নোঙর করে আছে। কুয়াশা কেটে গেলে ফেরিগুলো ঘাটে আনা হবে।’
/এসএনএইচ/