প্রত্যাহার করে নেওয়া পুলিশ সদস্যরা হলেন গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম, মিঠু শেখ, কিবরিয়া এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুব। ঘটনাটি গত বুধবার (২৫ জানুয়ারি) রাতের।
গাজীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, কোনও মামলা বা অভিযোগ ছাড়া গত বুধবার শ্রীপুরের মাওনা চৌরাস্তার আল আমিন ফুড কারখানায় অভিযান চালান সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা। মূলত এ অভিযোগে তাদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) গোলাম সবুরকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।’
এপিএইচ/
আরও পড়ুন: