পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকালে রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে। শফিক মিয়ার ভাতিজা শিপন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার চাচা শফিক মিয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। বৃহস্পতিবার বিকালে হঠাৎ তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ধারালো একটি চাকু নিয়ে বেরিয়ে পড়েন। এসময় তার চাকুর আঘাতে চাচার মেয়ে ও দুই ছোট ভাইয়ের স্ত্রীসহ পাঁচ জন আহত হন।’
আহতদের মৌলভীবাজার সদর হাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন, নেছারুন বেগম (৬০), তানিয়া বেগম (৩৩) ও শফিক মিয়ার মেয়ে সুমি বেগম (৩০)। আহতদের মধ্যে তানিয়া বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শফিক মিয়া আনসার ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত একজন সদস্য। সে মানসিক রোগী। তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন-