চুয়াডাঙ্গায় ২ হুজি সদস্য আটক

চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গায় জিহাদি বই ও বোমা তৈরির সরঞ্জামসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) দুই সদস্যকে আটক করেছে র্যা ব-৬। আজ শনিবার (২৮ জানুয়ারি) সকালে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে আব্দুল্লাহ আল মামুন ও রকিবুল ইসলাম নামের ওই দুই ‍হুজি সদস্যকে আটক করা হয় বলে বাংলা ট্রিবিউনকে জানান ঝিনাইদহ র্যা ব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহেমেদ।
মেজর মনির আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ (শনিবার) সকালে কার্পাসডাঙ্গা গ্রামে অভিযান চালায় র্যা বের একটি দল। অভিযানে জঙ্গিবাদ সম্পর্কিত বই ও বোমা তৈরির সরঞ্জামসহ মামুন ও রকিবুল ইসলামকে আটক করে র্যা ব।’
দুপুর সাড়ে ১২টার সময় ঝিনাইদহ র্যা ব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে র্যা বের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন-

তিন বছরেও ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভাঙার কোনও উদ্যোগ নেই

আদিতমারীতে কর্মসৃজন প্রকল্পে সেনাসদস্য, স্কুল-শিক্ষক, ব্যবসায়ীর নাম!
/টিআর/