স্কুলছাত্র হৃদয় হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

Barisal Photo-Students of different educational institutions in the city holding agitation rally formed human chain demanding death sentences of the killers of scho (1)স্কুলছাত্র সাইদুর রহমান হৃদয় হত্যাকারীদের ফাঁসির দাবিতে বরিশালের বিভিন্ন স্কুলের শিক্ষাথীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। সোমবার  সকাল ১১টায় নগরীর সদর রোডে শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এতে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারী মাধ্যমিক বিদ্যালয়, শহীদ শেখ আরজু মনি মাধ্যমিক বিদ্যালয়, জিলা স্কুল ও মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলের ক্লাস বর্জন করে ব্যানার ও প্লাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করে। একই স্থানে বরিশাল মহানগর ছাত্র ইউনিয়নও মানববন্ধন পালন করে।

মানববন্ধন শেষে মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি নওসাদ ফাহিমের সভাপতিত্ব করেন। এতে রাহাত খান, স্বম্পা দাস, হিমেল আকন ও রবিন্দ্র মাঝি প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে নগরীর উত্তর আলেকান্দার সরকারি পলিটেকনিক কলেজের সামনে শহীদ আব্দুর রবসেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে খেলার মাঠে হৃদয়কে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নগর পুলিশ ও নগর গোয়েন্দা পুলিশ নগরীতে যৌথ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে।

হৃদয়কে ছুরিকাঘাত করা আসামি মুরাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী আসামি শান্তর ভাড়াটিয়া বাসার পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

মামলার আশি ভাগ অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান নগর পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন।

/এমডিপি/