মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ৩য় শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের শুরুতে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমি যখন ক্রীড়ামন্ত্রী ছিলাম তখন এই স্টেডিয়ামের উন্নয়ন কাজ শুরু হয়। আমার দুঃসময়ের সঙ্গী বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলালের নামে এর নামকরণ করায় আমি অত্যন্ত খুশি। ক্রীড়ামন্ত্রী বীরেন শিকদার এই স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়াম করার ঘোষণা দিয়েছেন। আশা করি, দ্রুতই সেই ঘোষণা তিনি বাস্তবায়ন করবেন।’
বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাগেরহাট জেলা। ফাইনাল ম্যাচে রাজশাহীর এ এইচ এম কামরুজ্জামান স্মৃতি সংসদকে ১-০ গোলে পরাজিত করে জয়ী হয় বাগেরহাট জেলা দল। ফাইনালের সেরা খেলোয়াড় হন ম্যাচের একমাত্র গোলদাতা ইয়কো।
ফাইনাল ম্যাচ শেষে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এসময় বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন প্রমুখ।
আরও পড়ুন-
শাবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৮
বিভিন্ন পদ থেকে কুবির ২৪ শিক্ষকের পদত্যাগ
/টিআর/