শফিকুল ইসলাম বলেন, ‘যারা খারাপ পথ থেকে ফিরে আসছেন তাদের পুনর্বাসনের জন্য সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। আর যারা এই খারাপ পথ থেকে ফিরে আসবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (পূর্ব) আমির জাফর, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজউদ্দিন, কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস উদ্দিন, স্থানীয় হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিদুল হক ও ইউসুফপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিউর রহমান রতন প্রমুখ।
অনুষ্ঠানে ৪৯ জন (৭ জন নারী ও ৪২ জন পুরুষ) আত্মসমর্পণ মাদক ব্যবসায়ীর মধ্যে ১৫ জনকে পূনর্বাসনের ব্যবস্থা করা হয়। এরমধ্যে ১০ জনকে সেলাই মেশিন ও পাঁচজনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। পর্যায়ক্রমে অন্যদেরকেও পুনর্বাসিত করা হবে বলে জানানো হয়।
এর আগে ১৩৬ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করলে তাদের পুনর্বাসণ করে পুলিশ। এরমধ্যে প্রথমে চরমাঝাড় দিয়াড় এলাকায় ৪০ জন, পঞ্চবটি এলাকার ৪৩ ও গুড়িপাড়া এলাকার ৫৩ জন। তবে তারা যেন আবার মাদক ব্যবসায় জড়িয়ে না পাড়ে এজন্য তাদের নজরদারিতে রেখেছে পুলিশ।
/এসএনএইচ/