চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

সড়ক দুর্ঘটনায় কবলিত মাইক্রাবাসকক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ৭ জন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইয়ামিন (৬), মাফিয়া বেগম (৪৫) ও মাইক্রোবাস চালক মোহাম্মদ আরিফ (৩৫)। আহতরা হলেন- শাহিনুর আক্তার (৩৫), সাইফুল ইসলাম (৪০), মাসুদ রানা (২৮), ববি আক্তার (১৪) হাফিজুর রহমান (২৮), রুমানা আক্তার (১৪) ও স্মৃতি আক্তার (২৪)।

সড়ক দুর্ঘটনায় কবলিত বাসচকরিয়া চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বৃহস্পতিবার রাত ১২টার দিকে কক্সবাজারমুখি মাইক্রোবাসের সঙ্গে চট্টগ্রামগামী যাত্রীবাহী শ্যামলী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহুর্তে মাইক্রোবাসের আগুন ধরে যায়। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ৩ জন নিহত ও ৭ জন আহত হয়।’

তিনি আরও বলেন, ‘স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ আহতদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।’

/এসএনএইচ/