বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে স্বাস্থ্যমন্ত্রী নিজেই এ প্রতিবেদককে মুঠোফোনে জানান, ‘আহত শিমুলের সব চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। হাসপাতালের পরিচালকের সঙ্গে আমি নিজেই কথা বলে সব ধরনের চিকিৎসার পরামর্শ দিয়েছি।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর পৌর আওয়ামী লীগের বহিস্কৃত সভাপতি ভিপি রহিম ও তার শ্যালক ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদের সঙ্গে পৌর মেয়র হালিমুল হক মিরুর সহোদর পিন্টু ও তার সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল মাথায় ও মুখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত শিমুলকে উদ্ধারের পর প্রথমে শাহজাদপুর উপজেলা কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কাজেলে ভর্তি করা হয়।
/এসএনএইচ/