সিভিল সার্জন বলেন, ‘তিন সদস্যের একটি ডাক্তারি দল রাতে তার ময়নাতদন্ত সম্পন্ন করেছেন। আমি নিজেও ময়নাতদন্তের সময় উপস্থিত ছিলাম। শিমুলের মাথায় একটি গুলি পাওয়া গেছে।’
ময়নাতদন্তের পর শিমুলের মৃতদেহ শাহজাদপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আকরামুজ্জামান।
এদিকে, শিমুল নিহত হওয়ার ঘটনায় শিমুলের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী নুরুন নাহার বেগম বাদী হয়ে পৌর মেয়রসহ বেশ ক’জনের বিরুদ্ধে রাতে একটি হত্যা মামলা করেছেন বলে জানিয়েছেন শাহাজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক। তবে পৌর মেয়রের দুই ভাইকে গ্রেফতারের পর এই ঘটনায় নতুন করে কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিমুলের স্ত্রী নিজেই বাদী হয়ে পৌর মেয়র ও তার দুই ভাই সহ ১৮ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে একটি এজাহার জমা দিয়েছেন বলে শাহজাদপুরের ওসি আমাকে জানিয়েছেন।’
আরও পড়ুন-