বঙ্গোপসাগর থেকে ১২ জেলে আটক

DSC_0277

বঙ্গোপসাগর থেকে হাঙরসহ ১২ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃতদের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে ।

মংলার কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা শাখার স্টাফ অফিসার এম ফরিদুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বঙ্গোপসাগরের কাছে ভাণ্ডারিয়া এলাকায় অভিযান চালায়। এসময় একটি ইঞ্চিন চালিত ট্রলারে তল্লাশি চালিয়ে হাঙরসহ ১২ জেলেকে আটক করেছে। হাঙ্গর শিকার নিষিদ্ধ করার পরও শিকার করায় তাদের আটক করা হয়েছে। পরে শনিবার সকাল ১১টার দিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য হাঙরসহ ১২ জেলেকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়তে পারেন : বান্দরবানে আ.লীগ নেতা অপহরণ, আটক ১

/জেবি/