রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় জাবি কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি দ্বীপাঞ্জন সিদ্ধান্ত কাজল বলেন, ‘দেশের নানা প্রান্তরে অনিয়ম ও অসঙ্গতিগুলো জনগণ জানতে পারে সাংবাদিকদের মাধ্যমে। কিন্তু বিভিন্ন সময় নির্ভীক সাংবাদিকদের শাসকশ্রেণীর রোষের শিকার হতে দেখা গেছে। যখন সাংবাদিকদের জীবনের নিরাপত্তা থাকে না তখন পুরো দেশের কণ্ঠ রুদ্ধ হয়ে যায়।’
জাবি সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি মওদুদ আহমেদ সুজন বলেন, ‘গণমাধ্যম যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে তাহলে পুরো জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভকে সুষ্ঠুভাবে কাজের সুযোগ না দিলে অন্য স্তম্ভগুলো ধসে পড়বে।’
ইতিহাস বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমান বলেন, ‘আমরা এক সংকট সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। বিচারের বাণী এখন নিভৃতে কাঁদে। এই পরিস্থিতির উন্নতি না হলে শিমুলের পর কাল আমাদেরও বেলায়ও একই ঘটনা ঘটতে পারে। কেউই এই সর্বগ্রাসী মনোভাবের আঁচড় থেকে রক্ষা পাবো না।’
জাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শরীফুল কবীর শামীমের সঞ্চালনায় সাংবাদিক নির্যাতনের সকল ঘটনার দ্রুত বিচার দাবি করেন বক্তারা। মানববন্ধনে আরও ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন, প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল কবীর, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক হাসান মাহমুদ ফয়সাল ও সালমা আহমেদ, জাবি সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক এসএম আবু সুফিয়ান চঞ্চল।
মানববন্ধন শেষে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। এটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গ্রন্থাগারের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলীর সঞ্চালনায় এখানে সভাপতিত্ব করেন সহ-সভাপতি সৈয়দ নবীউল আলম। এ সময় আরও ছিলেন যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান নয়ন, কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক গিয়াস বাবু ও দিপাঙ্কর কপিল দে’সহ ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
সাংবাদিকরা বিভিন্ন ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, ‘গণমাধ্যমকর্মীদের ওপর বর্বর হামলায় যারা জড়িত অচিরেই তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে গণতন্ত্র কেবল কাগজে-কলমেই থেকে যাবে। তাই সরকারের উচিত অচিরেই তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসা।’
সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর মেয়রের ছোঁড়া গুলিতে নিহত হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। এ ঘটনায় সারাদেশের সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ করছে।
/জেএইচ/আপ-বিটি/
আরও পড়ুন: