ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছেন আইএলসির দুই প্রতিনিধিঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের জগন্নাথপুর গ্রামে ভূমিদস্যুদের আক্রমণে পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বিশ্বব্যাপী ভূমি অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশনের (আইএলসি) প্রতিনিধিরা। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ওই সংগঠনের কর্মকর্তা অ্যান্ড্রু ফিওরেনজা ও এর দক্ষিণ এশিয়া প্রতিনিধি দেবীআন্তি ভুয়ানা তুংগা ওই এলাকা পরিদর্শন করেন।
শুক্রবার দুপুরে জগন্নাথপুর গ্রামে পৌঁছান অ্যান্ড্রু ফিওরেনজা ও দেবীআন্তি ভুয়ানা তুংগা। এসময় তারা খোলা আকাশের নিচে বসবাসরত ভূমিহীন আদিবাসীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে আইএলসির দুই কর্মকর্তার সঙ্গে আরও উপস্থিত ছেলেন সিডিএ’র নির্বাহী পরিচালক শাহ ই মবিন জিন্নাহ , ঠাকুরগাঁও আঞ্চলিক সমন্বয়কারী এমদাদুল হক ভুট্টুসহ গণমাধ্যমকর্মীরা।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন দুই আইএলসি প্রতিনিধিপ্রসঙ্গত, পীরগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সীমান্তবর্তী জগন্নাথপুর গ্রামে খাসজমিতে বসবাসরত চার আদিবাসীসহ নয় ভূমিহীন পরিবারের টিনের চালা ঘর ভাঙচুর করে খড়ের স্তূপ ও গোয়াল ঘরে আগুন দেয় দুবৃর্ত্তরা। গত ৯ জানুয়ারি রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে বলতে গেলে খোলা আকাশের নিচেই বাস করছে ওই পরিবারগুলো। পরিস্থিতি মোকাবিলায় গ্রামটিতে পুলিশ ব্যারাক স্থাপন করা হলেও এখনও ভূমিহীন পরিবারগুলোর অনিশ্চয়তা কাটেনি।
ক্ষতিগ্রস্তরা জানান, দুর্বৃত্তদের কেউ কেউ জামিন পেয়ে আবার ক্ষতিগ্রস্তদের উচ্ছেদ ও মেরে ফেলার পরোক্ষ হুমকি দিয়ে যাচ্ছে।
আরও পড়ুন-
বইয়ের মাঝে আগুন লুকিয়ে থাকে: আবদুল্লাহ আবু সায়ীদ
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ইবির দুই কর্মচারী নিহত
/টিআর/