অন্ধকারে ঢিল ছুড়ছে বিএনপি: ওবায়দুল কাদের

সড়ক, যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরনবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে ঘিরে বিতর্ক তৈরির মাধ্যমে বিএনপি অন্ধকারে ঢিল ছুড়ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প উদ্বোধনের সময় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ভালো করেই জানে, আগামী নির্বাচনে জয়লাভ করা তাদের পক্ষে কোনও ভাবেই সম্ভব নয়। নিশ্চিত পরাজয়ের কথা বুঝতে পেরে দলটি আগেই নানা অজুহাত দেখানোর চেষ্টা করছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনে করেন, প্রধান নির্বাচন কমিশনারকে ঘিরে বিএনপি অযথা বিতর্ক তৈরির চেষ্টা করছে। কিন্তু এতে কোনও ফায়দা হবে না মন্তব্য করে তিনি বলেন, ‘আগামী সাধারণ নির্বাচনে নিশ্চিত পরাজয় হবে জেনেই অজুহাত দেখাতে এমন বিতর্ক সৃষ্টি করছে বিএনপি। আফসোসের কথা হলো, এর মাধ্যমে তারা অন্ধকারে ঢিল ছুড়ছে।’

/জেএইচ/এএআর/