প্রতিমন্ত্রী বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি শিশুদের ক্রীড়াচর্চার সুযোগ করে দিতে হবে। ক্রীড়াচর্চা অব্যাহত থাকলে শিশুরা মাদকের ভয়াল গ্রাস থেকে মুক্তি পাবে।’ তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভালোবাসতেন। পিতার মতো তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিশুদের ভালোবাসেন। আর এজন্যই তিনি শিশুদের সব সময় গুরুত্ব দেন।’
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও শিশুমেলা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ সামিয়া শারমীন হকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণতি বিশ্বাস, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ, আওয়ামী লীগ নেতা মাজেদুল ইসলাম সেলিম ও আহমেদুল কবির প্রমুখ।
/এমএনএইচ/