যশোরে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকচালক নিহত

যশোর

যশোরের মণিরামপুরে গাছের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা লেগে এক ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত ও চালকের সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে যশোর-চুকনগর সড়কের মণিরামপুরের বিজয়রামপুর বেলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। ট্রাকটি বালুভর্তি ছিল।

মণিরামপুর থানার এসআই জহির রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘ ৫ ঘণ্টা চেষ্টার পর ট্রাকটির সামনের অংশ কেটে হেলপারকে উ্ধার করে হাসপাতালে ভর্তি ও চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত ট্রাকচালকের নাম রেজাউল করিম (৪৩)। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. দিলীপ রায় জানান, বুকে প্রচণ্ড জোরে আঘাত পেয়েই তিনি মারা যান।

নিহত রেজাউল ঝিনাইদহের মহেশপুর উপজেলার পীরগাছা হুসাখালী গ্রামের আবুল ফজলের ছেলে।

এই ঘটনায় আহত হয়েছেন গাড়ির হেলপার আল আমিন (২৫)। তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।তিনি চৌগাছার স্বরুপদাহ গ্রামের ওহেদ আলীর ছেলে।

/টিএন/