ফরিদপুরে যুবক খুন

ফরিদপুরফরিদপুরে পারিবারিক বিরোধের জের ধরে আজাদ শেখ (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে শহরের লক্ষীপুর এলাকার রেললাইন বস্তিতে (ডক বস্তি) এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ জানান, সকাল ৯টার দিকে বস্তির বাসিন্দা বাচ্চু খান তার স্ত্রীকে মারপিট করছিল। এসময় বাচ্চুর বড় ভায়রা আজাদ শেখ মারধর ঠেকাতে যান। ক্ষুব্ধ বাচ্চু লোহার রড দিয়ে আজাদের মাথায় ও ঘাড়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনার পর বাচ্চু পালিয়ে শহরতলীর খলিলপুর এলাকায় যায়। খবর পেয়ে নিহতের স্বজনেরা সেখান থেকে বাচ্চুকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে।
/এপিএইচ/