ভূঞাপুর উপজেলা পরিষদ থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান খান ও জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলাটির মোট ১৫২টি গ্রাম (অফ গ্রিড এলাকার ৩৪টি গ্রাম ব্যতিত) বিদ্যুতায়িত হয়েছে। এই উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত করতে ৮২৬ কিলোমিটার লাইন নির্মাণে ব্যয় হয়েছে ১২৩ দশমিক ৯০ কোটি টাকা। এর মধ্যে ৩১০ কিলোমিটার লাইন নির্মাণে ৪৬ দশমিক ৫ কোটি টাকা ব্যয় করেছে পল্লী বিদ্যুৎ এবং ৫১৬ কিলোমিটার লাইন নির্মাণে ৭৭ দশমিক ৪০ কোটি টাকা ব্যয় করেছে পিডিবি।
সূত্র বলছে, ভূঞাপুরে ৪০ ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুৎ সমিতি। আর ৬০ ভাগ বিদ্যুৎ আসে পিডিবি থেকে। পিডিবি ও পল্লী বিদ্যুৎ মিলিয়ে উপজেলায় মোট বিদ্যুৎ সংযোগ রয়েছে ৩৯ হাজার ৫২০টি। এর মধ্যে পল্লী বিদ্যুতের সংযোগ ১২ হাজার ৫২০ এবং পিডিবির সংযোগ রয়েছে ২৭ হাজার।
/এমএ/জেএইচ/