‘ফারাক্কা বাঁধের জন্য সঠিক পরিমাণে পানি পাওয়া যাচ্ছে না’

Kushtia adv Anis mahmud Pic-

পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘ফারাক্কায় বাঁধ দেওয়ায় সঠিক পরিমাণে পানি পাওয়া যাচ্ছে না। এ নিয়ে ভারত-বাংলাদেশের কারিগরি টিম পরীক্ষা-নিরীক্ষা করছে। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার (৩মার্চ) দুপুরে শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি রক্ষায় ২০৫ কোটি টাকার বাঁধ নির্মাণ কাজ উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ফারাক্কায় বাঁধ নির্মাণের আগে প্রতিবছর ৫২ হাজার কিউসেক পানি পেতাম। কিন্তু এখন পাচ্ছি ২০-২৫ হাজার কিউসেক পানি।’

জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই কুঠিবাড়ি রক্ষা বাঁধ নির্মাণের কাজ শেষ হবে। এতে পদ্মার ভাঙনে কুঠিবাড়ি বিলীনের আশঙ্কা থাকবে না। এলাকার মানুষও ভাঙন-আশঙ্কা থেকে রক্ষা পাবে।’

পরে মন্ত্রী বাঁধ নির্মাণের কাজ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব উল ফেরদৌসসহ অনেকে।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিডিপিএল ওই বাঁধ নির্মাণের কাজ শেষ ২০১৮ সালের জুনে শেস করবে বলে আশঅ করা হচ্ছে।

এমএ/এসটি/