গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- দিঘলিয়ার ফরমাইশ খানা গ্রামের শেখ লুৎফর রহমানের ছেলে মো. আক্তার হোসেন (৪২), একই গ্রামের শেখ আকরাম হোসেনের ছেলে শেখ মো. নাসিম উদ্দিন (২২), মো. আনোয়ার খানের ছেলে মো. আলামিন খান সুমন (২৯) ও মো. নজরুল খানের ছেলে মোঃ শিমুল খান (২২)।
র্যাবের সিপিসি স্পেশাল কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান বলেন, ‘একটি চোরাকারবারি সিন্ডিকেট দীর্ঘ দিন ধরেই জ্বালানি তেল পাচার করে আসছে আমাদের কাছে তথ্য ছিল। তারা জাহাজ থেকে তেল চুরি করে ইঞ্জিন নৌকায় রাখে। পরে ক্যান ও ব্যারেলে করে তা বিক্রি করে দেয়। তেল জব্দের সময় তারা কোনও ডকুমেন্টসও দেখাতে পারেনি।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, র্যাবের একটি দল শুক্রবার ভোর রাতে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি বাজার বান্দা ঘাট এবং ভৈরব নদের তীরবর্তী বার্মাশীল ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় চারটি নৌকাসহ ৩ হাজার ৪০ লিটার চোরাই তেল জব্দ করা হয়। এর মধ্যে ডিজেল ২ হাজার ৮শ’ লিটার এবং ২৪০ লিটার ফার্নেস ওয়েল।
/এসএনএইচ/