জানা গেছে, শুক্রবার সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় ছুটে গেছেন কুসিক নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। তার সহকারী মাসুদুল ইসলাম বাবু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আপা (সীমা) সকাল থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন। দুপুরে সদর দক্ষিণ উপজেলার পূর্ব রামপুরের একটি গ্রামে আগুন লাগার খবর পেলে তিনি সেখানেও ছুটে যান।’
জানা গেছে, বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী লোটাস কামালের বাসায় যান সীমা। পরে মন্ত্রীর উপস্থিতিতে ঘরোয়া একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন তার সঙ্গে।
নৌকার প্রার্থী সীমা নিজেই বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনও তো প্রচারণা শুরু হয়নি। তাই ঘুরে ঘুরে মানুষদের সঙ্গে কুশল বিনিময় করছি।’
এদিকে, কুসিক নির্বাচনে বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কুও ছুটির দিনটিতে ব্যস্ত সময় কাটিয়েছেন নগরীর বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে কুশল বিনিময় করে। সাক্কুর একান্ত সচিব মো. কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোর থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে অনেকেই তার সঙ্গে দেখা করতে এসেছেন। তিনি সবার সঙ্গেই দেখা করে কথাবার্তা বলেন। পরে সকাল ১০ টায় রাজগঞ্জ বাজারে গিয়ে ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন। এছাড়া, বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে ও একটি জানাজাতেও অংশ নেন তিনি।’
এ প্রসঙ্গে জানতে চাইলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, ‘আনুষ্ঠানিক প্রচারণার সময় হয়নি। তাই আচরণবিধির লঙ্ঘন হবে বলে ভোট চাচ্ছি না মানুষের কাছে। তবে দোয়া চাচ্ছি সবার কাছে।’
আরও পড়ুন-