পরিবহন শ্রমিকদের সাম্প্রতিক আন্দোলনের পেছনে যদি কারও উদ্দেশ্য থাকে বা কেউ তাদের ব্যবহার করে থাকে তাহলে আমাদের গোয়েন্দা সংস্থা তা খতিয়ে দেখবে। কিন্তু আমরা কাউকে অযথা হয়রানি করবো না, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার ভোলার চরফ্যাশন সরকারি কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশের মানুষ ধার্মিক হতে পারে কিন্তু ধর্মান্ধ নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এখানকার মানুষ জঙ্গিবাদ সন্ত্রাস পছন্দ করে না। কাজেই আমাদের দেশে আল কায়েদা বা আইএসের কোনও অস্তিত্ব নেই। যারা ছিল তারা আমাদের দেশেরই সন্ত্রাসী-জঙ্গি বাহিনী। যাদেরকে আমাদের নিরাপত্তা বাহিনীই দমন করতে পেরেছে।’
চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কায়সার আহমেদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বরিশাল রেঞ্জের ডিআইজিপি শেখ মুহম্মদ মারুফ হাসান, ভোলা জেলা প্রশাসক সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন প্রমুখ।
/এমও/