শুক্ররার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরওয়ার্দী হলে এ ঘটনা ঘটে। মারধরের শিকার রিয়াজুর রহমান বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। অন্যদিকে মারধরকারীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী হিসেবে পরিচিত।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রাত দেড়টার দিকে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কায়েস মোঃ বোরহানের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা রিয়াজুরকে দোকান থেকে তুলে নিয়ে যায় সোহরওয়ার্দী হলে। হলে নিয়ে তাকে বেদম মারধর করা হয়। পরে মারধরকারীরাই রিয়াজুরকে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রেই রয়েছেন।
শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কায়েস মোঃ বোরহান বাংলা ট্রিবিউনকে বলেন, রিয়াজুর শিবিরকর্মী। তাকে চিনতে পেরে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিহত করে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মোকাদ্দেস মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, রিযাজুর নামে এক শিক্ষার্থীকে শিবির সন্দেহে এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। বর্তমানে সে মেডিক্যালে আছে। থানায় নিয়ে যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, তার বিরুদ্ধে শিবির সম্পৃক্তার অভিযোগ তুলেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। খতিয়ে দেখা হচ্ছে।
/এফএএন/