চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে মেয়ের মৃত্যু, বাবা দগ্ধ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক বছরের এক কন্যাশিশু নিহত ও তার বাবা মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (সিএমসিএইচ) পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম।

নিহতের নাম ঐশী। সে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মোঃ রাজু’র কন্যা।

পুলিশ জানায়, পোশাক শ্রমিক রাজুকে আশংকাজনক অবস্থায় সিএমসিএইচ-এর বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

জহিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, ‘আহত অবস্থায় দু’জনকেই সিএমসিএইচ-এ আনা হয়। মাঝরাতের দিকে ঐশী মারা যায়। ডাক্তাররা জানান, তার শরীরের প্রায় ৫৫ শতাংশই পুড়ে গিয়েছিলো।’

এমএ/