‘মামলা-হামলার ভয় দেখিয়ে মূর্তি সরানোর আন্দোলন থেকে সরাতে পারবেন না’

 

নারায়ণগঞ্জে হেফাজতের সমাবেশ‘মামলা-হামলার ভয় দেখিয়ে, জুজুর ভয় দেখিয়ে সুপ্রিম কোর্টের সামনে থেকে মূর্তি সরানোর আন্দোলন থেকে সরাতে পারবেন না। বরং আন্দোলন দিন দিন বাড়বে।’ শুক্রবার জুমার নামাজের পর নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের এক সমাবেশে এই কথা বলেন জেলা হেফাজতের আমীর মাওলানা আবদুল আউয়াল। সুপ্রিম কোর্টের সামনের ‘মূর্তি’ অপসারণ করা না হলে সারাদেশে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলার নেতারা।

শুক্রবার (১০ মার্চ) শহরের ডিআইটি বাণিজ্যিক মসজিদের সামনে বঙ্গবন্ধু সড়কে জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে সমাবেশ হয়। ওই সমাবেশে সম্প্রতি হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়। সেখানে হেফাজতের মহানগর কমিটির সেক্রেটারি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, ‘আরও একটি শাপলা চত্বরের প্রতিধ্বনি আসছে। সরকার বাধ্য করছে মাঠে নামার।’নারায়ণগঞ্জে হেফাজতের সমাবেশ

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজত নেতা আবদুল কাদির, হারুন অর রশিদ, মুফতি মাসুম বিল্লাহ, আনিস আনসারী প্রমুখ।

/এফএস/

আরও পড়ুন- 

বজ্রপাত ঠেকাতে তালগাছ!

দুই যুগেও বাড়েনি কোস্ট গার্ডের সক্ষমতা