আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রবিবার বিকেলে লক্ষ্মীপুরে জেলা যুবলীগ আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
ওমর ফারুক চৌধুরী দলের নেতা কর্মীদের উদ্দেশ করে বলেন, ‘রাজনীতি করতে হলে প্রথমে পরিবারকে সম্মান করতে হবে। কারণ রাজনীতি হচ্ছে সমঝোতার শিল্প। আমরা যারা সংগঠন করি আমাদের কাজ হচ্ছে বহুমাত্রিক। এর মধ্যে প্রথম কাজ হচ্ছে নেতা এবং কর্মীর মধ্যে সেতুবন্ধন তৈরি করা। প্রত্যেক সভাকে আত্মীয়তার সভা হিসেবে রুপান্তর করতে হবে।’
এ সময় তিনি শেখ হাসিনাকে সফল রাষ্ট্র নায়ক ও বিশ্ব নেত্রী আখ্যা দিয়ে নেতাকর্মীদের তার সান্নিধ্যে পথ চলার আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান।
লক্ষ্মীপুরের টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের আহ্বায়ক এক এম সালাহ উদ্দিন টিপু, এ কে এম শাহজান কামাল এমপি, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, পৌর মেয়র আবু তাহের, জেলা যুবলীগের যগ্ম আহবায়ক শেখ জামান রিপন, বায়েজিদ ভূঁইয়া প্রমুখ।
/এসএনএইচ/